
শেখ মো. ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ মাদক সম্রাট এমরান গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সম্রাট খ্যাত এমরানকে (৩৭) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এমরান সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বাড়ইজীবিপাড়ার আব্দুল কাদের মিয়ার ছেলে।
সরাইল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীকচ্ছ ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩৬৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ৬টি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com