
এ কে আজাদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী পৌরসভার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার হলরুমে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ আলমগীর হোসেন তিতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সার্কেল) মো. মঈনদ্দিন।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের অন্যন্যের মধ্যে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন কামরুল হাসান, মহাসিন উদ্দিন বতু, সিরাজ আহমেদ, আবুল হোসেন, আবুল হাসেম বাকাউল পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান পলাশ ও আবু তালেব প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com