
একে আজাদ, রাজবাড়ী : দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শতশত যানবাহন। দেশের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ওরস মাহফিল শেষ হওয়ার পর দিনও যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
সরেজমিনে বুধবার (২ মার্চ) সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ লাইন।
উল্লেখ্য গত মঙ্গলবার (১ মার্চ) ভোরে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস শেষ হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা বাস, মাইক্রোবাসে করে সেখানে অংশ নেন। ওরস শেষ হওয়ায় এক দিন পরেও তারা আবার একযোগে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি পণ্যবাহী ট্রাকেরও চাপ রয়েছে। এসব কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের দৌলতদিয়া ঘাটে বুধবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
ঘাট এলাকায় একাধিক যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন, আজ বুধবার ভোর থেকে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। ঘাটে ওরস ফেরত গাড়ির চাপ থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ট্রাকচালক মনির বলেন , বেনাপোল থেকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ছেড়ে এসে দৌলতদিয়ায় সিরিয়ালে আটকে আছেন। কখন ফেরি পাবেন বলতে পারছেন না। তার মতো বহু ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com