
ইব্রাহীম মাহমুদ, টেকনাফ থেকে : টেকনাফে ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা। টেকনাফের হোয়াইক্যংয়ে ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অভিযানে ৫টি ইট ভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০২ মার্চ) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জরিমানা আদায় করা ৫ ইটভাটাগুলো হচ্ছে টেকনাফের হোয়াইক্যং-এর হাশেম মেম্বারের মালিকানাধীন এএইচবি ব্রিকসকে পাঁচ লাখ টাকা, গিয়াস উদ্দিনের এসএমবি ব্রিকসকে তিন লাখ টাকা, জুনাইদ আলীর এমআরবি ব্রিকসকে তিন লাখ টাকা, আবদুল্লাহর এআরবি ব্রিকসকে তিন লাখ টাকা এবং মীর কাশেমের এমকেবি ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com