
আশরাফুজ্জামান : কাশিয়ানিতে ভূমি সেবা ক্যাম্প অনুষ্ঠিত। ভুমি সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাশিয়ানতে ভুমি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক শাহিদা সুলতানার সার্বিক দিকনির্দেশনায় কাশিয়ানি উপজেলার নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ এর সার্বিক সহযোগিতায় আজ বিকাল ৪ টার সময় মহেশপুর ইউনিয়নের বাথানডাংগা বাজারে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দিনব্যাপী ভূমি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ভুমি সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার ভুমি মোর্শেদুল ইসলাম,, হাতিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেব দুলাল বিশ্বাস, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সেবাগ্রহীতা সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
ভূমি সেবা ক্যাম্প হতে তাতক্ষণিক হাটবাজারের চান্দিনা ভিটি নবায়ন, ই নামজারী খতিয়ান ও ডিসিআর প্রদান, ভিপি লিজ নথি নবায়ন, ভূমি উন্নয়ন কর আদায়সহ সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার শুনানি গ্রহণ করে করে তাৎক্ষণিক দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com