প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৭:৪৪ পি.এম
শিবপদ শুভ’র কবিতা “সবার হৃদয়ে তুমি”

শিবপদ শুভ'র কবিতা "সবার হৃদয়ে তুমি"
######################
শিবপদ শুভ
বঙ্গবন্ধু,
কে বলে তুমি নাই
তুমি আছো আমাদের মাঝে
ষোল কোটি বিষন্ন হৃদয়ে
তুমি আছো কৃষকের ধানের শীষে
কিষাণীর কোমল হৃদয়ের মাঝে।
কিষান মেয়ের টলমল আখিঁপাতে
তুমি আছো স্বপ্নের রাজা হয়ে।
তুমি আছো শিল্পীর সুমধুর গানে
সৈনিকের রুদ্র,রুঢ় প্রানে।
কবির কবিতার প্রতিটি অক্ষরে,
আমার মায়ের নকশী কাঁথার
প্রতিটি সুচের ফোড়ে ফোড়ে।
বাংলার প্রতিটি ঘাসের ডগায়,
মেঘ মুক্ত তারকা খচিত নীলিমায়,
তুমি আছো চির অম্লান।
মুটে মজুরের কন্ঠে আজও শুনি তাই
বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন