প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ১২:২২ পি.এম
রাণীনগরে মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু সাইদ চৌধুরী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ রাণীনগরে মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নওগাঁর রাণীনগর উপজেলায় মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগ শাখার আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালী শেষে দলীয় কার্যলয়ে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মোছা: চাঁদ আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদীকা মর্জিনা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসরিন সিদ্দিক মুনমুন, স্বর্ণা, রুজি, সালমা, সাহানাজ সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন