
কোটচাঁদপুর প্রতিনিধি : কোটচাঁদপুরে সুদের ব্যাবসায়ীরা বেপরোয়া। ২ লক্ষ টাকা সুদে নিয় ২৬ লক্ষ টাকা প্রদান করেও পরিশোধ হয়নি আসল টাকা।সুদে ব্যাবসায়ীদের অত্যাচারে অতিষ্ট ভুক্তভোগী এলাকাবাসী। ভুক্তভোগী নারী অর্চনা দেবী, স্বামী দেবেন্দ্রনাথ।কোটচাঁদপুর পৌর সভার ৭ নাম্বার ওয়াড পালপাড়ার বাসিন্দা।
তিনি জানান ১১ বছর আগে সাংসারিক বিশেষ প্রয়োজনে প্রতিবেশী মৃত্যু আবদুল সামাদের মেয়ে মোছাঃ আনোয়ারা ওরফে (মেজ বুড়ি) নামে অপর এক নারীর কাছ থেকে ২ লক্ষ টাকা সুদে নেন। তিনি গত ১১ বছরে মোট ২৬ লক্ষ টাকা পরিশোধ করেছেন বলে জানান। কিন্তু টাকা এখনও পরিশোধ হয়নি মর্মে ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলা গেটে তার স্বামী দেবেন্দ্রনাথ এর ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অশালীন ভাষায় গালি গালাজ ও হুমকি ধামকি প্রদর্শন করে ঐ সুদে ব্যাবসায়ী নারী। হুমকি ধামকির বিষয় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী।
নির্ভরযোগ্য সুত্রে জানাযায় পৌর এলাকার একাধিক ব্যক্তি সুদে ব্যাবসায় টাকা লাগিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। অত্যাচারে করোনাকীন সময়ে গরীব অসহায় দিন মুজুর মানুষ সুদে ব্যাবসায়ীদের ফাঁদে পা দিয়ে স্ববস্ব হারাতে বসেছে। চড়া সুদে টাকা নিয়ে ১০ গুন পরিশাধ করার পরও টাকা পরিশোধ হয় না। সুদে ব্যাবসায়ীদের অত্যাচার সইতে না পেরে ইতি মধ্যে এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রকাশে কিছু বৈধ ব্যাবসা করলেও নেপথ্যে চালায় অবৈধ সুদে ব্যাবসা। এরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাইনা। তবে সুদে ব্যাবসার কথা অস্বীকার করেন আনোয়ার তিনি বলেন আমার কাছ থেকে টাকা ধার হিসেবে নিয়ে এখন ফিরত দিতে গিয়ে বিভিন্ন তাল বাহানা করছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com