
এ কে আজাদ, রাজবাড়ী : সেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাইস চেয়ারম্যানের উপর ছাত্রলীগের হামলা। রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নতুন ব্রিজের উপর উক্ত হামলার ঘটনা ঘটে।
কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. এনায়েত হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে কিছু নেতাকর্মী নিয়ে মিছিল করতে করতে যাচ্ছিলাম। এমন সময় কালুখালীর নতুন ব্রিজের উপর মিছিল নিয়ে উঠলে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমিসহ আমার আরও তিন কর্মী আহত হয়।
এ বিষয়ে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
স্থানীয়রা বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এনায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, ইউপি সদস্য মোস্তফাসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। ভাঙচুর করা হয়েছে বেশ ক'টি মোটরসাইকেল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com