
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার-২। নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে এর আগে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গত রোববার ২১ ফেব্রুয়ারি ভোররাতে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের শয়নকক্ষের দরজা ভেঙে রাধাগোবিন্দের আসন থেকে দুটি পিতলের রাধা গোবিন্দের মূর্তি চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২
ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com