
আল-সিহাব রাজন, যশোর থেকে : চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার এবং নগদ অর্থ প্রদান। যশোরের চৌগাছায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল চারটার সময় চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বুন্দেলিতলা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সইতন বেগম শারীরিকভাবে অসুস্থ থাকায় হুইল চেয়ারের প্রয়োজন ছিল কিন্তু খালেক মিয়ার সামর্থ্য না থাকায় বিত্তবানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে সেটা দেখে চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হুইল চেয়ার এবং নগদ অর্থ নিয়ে উপস্থিত
হয় আব্দুল খালেকের বাড়িতে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহাম্মেদ এর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহীন কবির, মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, রিয়াদ হোসেন ডালিম সহ সুজন ইসলাম, দীপ্ত বিশ্বাস,জাহিদ হাসান, সোহাগ হোসেন, রাকিব,আছির উদ্দিন আরো ছিলেন ঐ ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com