
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল থানার নতুন ওসি গিয়াস উদ্দিন, আবুল খায়ের এসএমপি'তে। নোয়াখালীর চাটখিল থানায় নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিনকে। বর্তমানে দায়িত্ব পালনরত ওসি আবুল খায়েরকে বদলি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি)।
২৫ শে ফেব্রুয়ারি নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বদলির আদেশে গিয়াস উদ্দিনকে চাটখিল থানায় যোগদানের জন্য বলা হয়।
একই আদেশে আরও যেসব পুলিশ কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে তারা হলেন, সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে ওসি তদন্ত হিসেবে চর জব্বর থানায়, নোয়াখালী পুলিশ লাইনের পরিদর্শক, আবু জাফর কে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুহুল আমিন কে ইনচার্জ সোনাপুর পুলিশ ফাঁড়ি, নোয়াখালী পুলিশ লাইনের পরিদর্শক আবুল হাসেম মজুমদারকে জেলা গোয়েন্দা শাখা বদলি করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com