
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ দীর্ঘ যানজট। মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা মেঘনা সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মেঘনা সেতু থেকে গজারিয়া উপজেলার আনারপুরা পর্যন্ত প্রায় কিলোমিটার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকেরা বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন।
গাড়িচালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকামুখী একটি গাড়ী মেঘনা সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এ কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের রোগী কাউছার আহমেদ বলেন, যানজটে আটকা পড়ে ভবেরচর থেকে জামালদী এলাকায় যেতে তাঁর এক ঘণ্টা সময় লেগেছে।
সকাল পৌনে নয়টার দিকে ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক ফাহিম মিয়া বলেন, আনারপুরা এসে হঠাৎ করে যানজটে আটকে গেলাম। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিশেষ বাসের যাত্রী শাহাদাৎ হোসেন বলেন, টিকা নিতে ঢাকায় যাচ্ছেন তিনি। কিন্তু এই যানজটে আটকে পড়ায় সময়মতো টিকাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, সেটি নিয়ে দুশ্চিন্তায় আছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com