
মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার: কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু। ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে নুরজাহান (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত (২৫ শে -ফেব্রুয়ারি)শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে সলেমানপুর কারিগর পাড়া পৌর পুকুরে এঘটনা ঘটে। এক সন্তানের জননী নুরজাহান ওই এলাকার সামারুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, শুক্রবার দুপুরে গৃহবধূ নুরজাহান মেইন সড়কের পাশে অবস্থিত পৌর সভার একটি পুকুরে কাপড় পরিস্কার করতে যায়। পরে পুকুরের পানিতে গোসল করতে নামলে অসাবধানতাবশত নুরজাহান পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে এলাকায় খুঁজতে থাকে। পরে পুকুরে একটি জাল ফেললে সেখানে ডুবন্ত অবস্থায় তার একটি হাত বাঁধে। এসময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পানিতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com