
এ কে আজাদ, রাজবাড়ী থেকে : ওরসের বাস উল্টে নিহত ১, আহত ১৫। রাজবাড়ী - কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালক নাজমুল (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ যাত্রী। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক নাজমুলের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে।
জানা যায়, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গতরাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com