
মহিপুর প্রতিনিধি : মহিপুরে চোরাই মাল উদ্ধারসহ ১জন গ্রেফতার। মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর জোর তৎপরতায় চোরাই মাল উদ্ধার সহ ০১ জন গ্রেফতার করা হয়েছে। জনৈক মোঃ আল আমিন (৪৫), পিতা-শহীদ গাজী, সাং-খাপড়াভাঙ্গা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী একজন কৃষক । গত ১৮-০২-২০২২ খ্রিঃ তারিখ সে তাহার পরিবারের লোকজন নিয়া রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। গত ১৯-০২-২০২২ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.৪০ ঘটিকায় তিনি ঘুম থেকে উঠে ছাগলের ঘর দেখতে গিয়ে দেখতে পান যে ঘরে ছাগল নেই।
অতঃপর তিনি নিজে তাহার পরিবারসহ বিভিন্ন জায়গায় ছাগল খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করিয়া না পাইয়া স্থানীয় লোকজনকে জানায়। তাহারা সবাই মিলে ২/৩ দিন খোঁজাঁখুজি করে না পাইয়া জনৈক মোঃ আল আমিন মোবাইল ফোনের মাধ্যমে তার ছাগলের ঘর হইতে ছাগল চুরি হয়েছে মর্মে মহিপুর থানা পুলিশকে উক্ত সংবাদ প্রদান করে।
অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নির্দেশক্রমে QRR টিম সংবাদ প্রাপ্তীর সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে QRR টিম সহ আরো ৩/৪ টা টিম ব্যাপক অনুসন্ধান পরিচালনা করেন।
বিভিন্ন সাক্ষী, প্রমান সংগ্রহ করে তা যাচাই-বাছাই করে অভিযুক্ত মোঃরুমান খান (২১), পিতা-মোঃ ইসমাইল খান, সাং-খাপড়াভাঙ্গা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী'কে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাহার দেখানো স্থান হতে চোরাইমাল ০৩(তিন) টি ছাগল উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করিয়া উক্ত আলামত বাদী মোঃ আল আমিন (৩১) এর উপস্থিতিতে স্থানীয় চৌকিদারের জিম্মায় প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com