
মোজাম্মেল হক লিটন : কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার। নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা- চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশার লিটন (৪৯) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।
গত সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা কেনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারির একটি বসত ঘর থেকে ১৭ বোতল চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করে এবং মাদক কারবারি লিটনকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com