
স্টাফ রিপোর্টারঃ ১৫/০২/ ২০২১ ইং তারিখে বালুচর আল্ ইসলাহ্ ২ নং মসজিদের পশ্চিমে ১৩৯ নাম্বার বাসার মালিক আতিক মোল্লার কলোনীতে বিকাল ০৫ ঘটিকায় ভয়াবহ আগুন লাগে।
বৈদ্যুতিক শর্টসার্কিট মিটার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এতে ক্ষয়ক্ষতি নিরূপণ না হলেও কলোনির ভাড়াটেরা বলছেন লাখ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
তবে নিম্নমানের বিদ্যুতের তারের ত্রুটির কারণেই অগ্নিদুর্ঘটনা ঘটে। এ জন্য কলোনির ভাড়াটি'রা কলোনির মালিককে দায়ী করছেন।’
ভাড়াটে ক্ষতিগ্রস্থ পরিবার,জেসমিন আক্তার জানান যে, তার ঘরের সকল আসবাপত্র জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এবং ঘরে রাখা নগদ ২০ হাজার টাকা পুড়ে যায়, জেসমিন আক্তারের স্বামী একজন প্রতিবন্দী, ও অসুস্থ তিনি।
মানুষের কাছে থেকে সাহায্য তুলে এই টাকা জমিয়ে রাখছেন স্বামীর চিকিৎসার জন্য, এই টাকাগুলো ও জ্বলে যায়।
তিনি জানান ইলেকট্রনিক লাইন থেকে এই আগুন লাগে।
নিম্নমানের তার দিয়ে কলোনিতে বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
মালিক কে বারবার তা পাল্টানোর কথা বললে, মালিক আতিক মোল্লা তেমন গুরুত্ব দিতেন না।আতিক মোল্লা বরং আরো বাসা ছেড়ে চলে যাওয়ার হুমকি দামকি দিতেন।কলোনির ভাড়াটে ক্ষতিগ্রস্ত রোকসানা জানান
তার ঘরের সকল মালামাল পুড়ে চাই,,
তিনি অসহায়ত্ববোধ অনুভব করছেন, এবং মালিকের এই অবহেলার জন্য এই দুর্ঘটনা ঘটে , মালিককে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার জন্য দাবী জানান। এবং তাদের ক্ষতি পুরনের দাবী তুলে ধরেন,
আতিক মোল্লার কলোনির পাশ্ববর্তী ১৩৮ নং বাসার মালিক আবু সুফিয়ান। জানান
নোংরা পরিবেশ, ও অসামাজিক কার্যকলাপ চলে কলোনির মধ্যে।
কলোনির মালিক কে তা অবগত করলে
মালিকপক্ষ কোন ব্যবস্থা নিতে নারাজ।
প্রভাবশালী আতিক মোল্লা এলাকার ক্ষমতাশীল ব্যক্তিদের ভয় দেখিয়ে যাচ্ছেন - কলোনির পাশ্ববর্তী প্রতিবেশীদের কে।
মোঃ আব্দুল হাসিব আরো বলেন যে- বছর খানেক আগে এই কলোনির বিরুদ্ধে
শাহপরান রহঃ থানায় অভিযোগ দায়ের করেন তিনি, এবং পুলিশ এসে তদন্ত করে যায় কয়েকবার, দুঃখজনক বিষয় হলো তারপরে ও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
কলোনির বিদ্যুৎ লাইন ও গ্যাস লাইনগুলো খুবই ঝুকিপূর্ণ ভাবে রয়েছে।
কলোনির মধ্যে মোট ১৭টি রোম।
পুড়ে ছাই ৫ টি রোমের ভাড়াটিয়াদের আসবাপত্র সহায় সম্বল,,আতিক মোল্লা
প্রতি রোম বাবত ১৪০০ টাকা নিতেন ভাড়া,অথচ কলোনীর প্রতি ছিলোনা কোন দায়িত্ব,তার এই দায়িত্বহীনতার কারনে এমন দুর্ঘটনার মাশুল গুণতে হলো ভাড়াটিয়াদের কে।গঠনাস্থলে ফায়ারসার্ভিস এর লোকেরা যাওয়ার আগেই কলোনির আশপাশের লোকজনেরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরবর্তীতে ফায়ারসার্ভিস এর লোকেরা গঠনাস্থলে পৌঁছে, বিদ্যুৎ থেকে এই অগ্নিকান্ড ঘটে বলে জানিয়েছেন।
কলোনির আশপাশের বাসিন্দারা বলেন কলোনির মালিকের এই অবহেলার জন্য এই দুর্ঘটনা ঘটে , তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার জন্য দাবী জানান। এবং এই নিম্নমানের কলোনি বন্ধ করে দেওয়ার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com