শিবপদ শুভ, অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগর উপজেলা ৩ নং চলিশিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আঃ মান্নান সানা আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নের নির্বাচিত ইউ, পি সদস্য মহিলা সংরক্ষিত ইউ,পি সদস্য সহ সর্ব স্তরের গন্যমান্য ব্যক্তিদয় মিলিত হয়।
বিদায়ী চেয়ারম্যান মোঃ নাদির মোল্ল্যা তার দায়িত্ব হস্তান্তর করেন এবং কৃষি সম্প্রসারণ অফিসার সাহেদা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড,প্রদীপ,মোঃ আঃ মান্নান বিশ্বাস, মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।
এই সময় এলাকার সুধী ও কর্মীবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান আঃ মান্নান সানাকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যানকে ৫ নং ওয়ার্ড বাসী নৌকা অংকিত সুদর্শন ১টি চেয়ার দিয়ে সম্মানিত করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com