
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : অধ্যাপক মো. জাকির হোসেন। সিলেট মহানগর বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, একে অন্যের কাধেকাধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সকল ধর্মের মানুষের সমানভাবে অধিকার নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
কলেজ থেকে পূজামন্ডপ পরিদর্শনের যাত্রা শুরু হয়। এরপর নগরীর লামাবাজার, দাঁড়িয়াপাড়া, মণিপুরী রাজবাড়ী, মাছুদিঘীরপাড়, ওসমানী মেডিকেল কলেজ, দক্ষিণ সুরমা মহালক্ষ্মী কালি মন্দির, শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com