
আবু রায়হান রিপন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দুরীকরণ প্রকল্পের সুফলভোগীদের সেলাই মেশিন ও চেক বিতরণ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দুরীকরণ প্রকল্প এবং উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার সুফলভোগীদের মধ্যে প্রশিক্ষণ সনদ, সেলাই মেশিন, অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাহাজুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা মো. ইপিদুল হাসান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুল আলম কোর্টসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন বিভাগ ও দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে কর্মমূখী অর্থনৈতিক চালু ও কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com