
আশরাফুজ্জামান, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জ) : কাশিয়ানিতে ভুমিসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ভূমি সেবা সহজ করতে সাধারণ জনগনকে ভূমিসংক্রান্ত বিষয়ে অবহিত করার লক্ষে ভূমি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১/১/২০২২ মাহমুদপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে ভূমি মাহমুদ পুর ভুমি অফিসের উদ্যোগে এ ভূমি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের মাঝে খতিয়ান ও ডিসি আর বিতরন করেন।
কাশিয়ানীতে ভূমি সেবা ক্যাম্প চলাকালীন সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম বলেন, ভূমি অফিসের সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে নামজারী আবেদন, ই-নামজারী খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন করের রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, হাটবাজার চান্দিনা ভিটি নবায়ন, ভিপি লিজ নবায়ন ও ডিসিআর প্রদানসহ বিভিন্ন সমস্যার শুনানি গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন উপজেলার সবগুলো ইউনিয়নে অনুষ্ঠিত হবে এসময়ে প্রায় ২০০ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com