
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের লামচর ভূঁইয়া বাড়ির প্রবাসী কামাল হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা-তুজ-জোহরা (২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। রোববার বিকেলে ঐ প্রবাসীর বসত ঘরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় জোহরার লাশ উদ্ধার করা হয়। এই ব্যাপারে চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, ঘটনার প্রেক্ষিতে চাটখিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com