
আবু রায়হান রিপন, গাইবান্ধা : গাইবান্ধায় নারীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে আবু সাঈদ মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে আবু সাঈদকে স্থানীয়রা আটক করে র্যাব-১৩-এর নিকট সোপর্দ করে। ধৃত আবু সাঈদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সুবেদ আলীর ছেলে।
জানা যায়, ফেসবুকের মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের এক গ্রহবধূর সঙ্গে পরিচয় ঘটে আবু সাঈদের। সেই সূত্র ধরে দীর্ঘদিন তার সঙ্গে কথাবার্তা চলে আসছিল। এমনকি ওই গৃহবধূর স্বামীর বাড়িতে যাওয়া-আসা করছিল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com