
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে ব্রীজের নিচে মিলল পাইপগান-কার্তুজ। নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আইচের টেক ও কুতুবেরহাটের মাঝামাঝি সড়কের ব্রীজের নিচ থেকে এই দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com