
আব্দুস সালাম মুর্শেদী : কেশবপুরে স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচনের তারিখ নির্ধারণ। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেশবপুরে একটি কেন্দ্রের স্থগিত হওয়া ভোট আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত কেশবপুরের সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটাকাটির অভিযোগে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ভোটের তারিখ ঘোষণার পর কেশবপুরের ১১টি ইউনিয়ন ও পৌরসভার সচেতন মহলসহ সর্বস্তরের মানুষের নজর এখন ওই কেন্দ্রের দিকে। কারণ ওই কেন্দ্রে ভোটের ফলাফলে নির্ধারণ হবে কে হচ্ছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধি বর্হিভ‚ত কার্যক্রমের কারণে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। নির্বাচন কমিশন থেকে আগামী ৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১১৩ জন ও নারী ভোটার ১ হাজার ৬ জন। ভোটাররাই ভোট প্রয়োগ করে তাদের মনোনীত জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
কেশবপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এছাড়া ওই কেন্দ্রে মেম্বর পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৪ জন প্রার্থী রয়েছেন। অন্য ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় ৫ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোটর সাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা ৪ হাজার ৯২৯ ভোট পেয়েছে। নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন ৪৫৮ ভোটে। মূলত এ কেন্দ্রের ভোটের ফলাফলেই নির্ধারণ হবে এ দুজনের মধ্যে কে হচ্ছেন চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com