
শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : সরাইলে ট্রাকের চাপায় চালক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় চালক নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মলাই মিয়া (৪১)। তিনি কাটানিশার গ্রামের মনু মিয়ার ছেলে।
নিহতের পিতা মনু মিয়া জানায়, প্রতিদিনের মত মলাই মিয়া নিজ গ্রামের পার্শ্ববর্তী এলাকা কুচনী, কানিউচ্ছ গ্রামের জমিতে চাষাবাদ করতে যায়। সেখানে সারারাত চাষাবাদ করে বাড়িতে ফেরার পথে কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজের ট্রাকটি উল্টে গেলে চালক মলাই মিয়া ট্রাকরে নীচে পড়ে যায়। সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com