
হিরক খাঁন, মেহেরপুর থেকে : মেহেরপুর টিটিসিতে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ গাড়ির উদ্বোধন। "দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান" প্রকল্পে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে প্রশিক্ষণ গাড়ির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি), বিকেলের দিকে ভিডিও কনফারেন্স (জুম) এর মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, মেহেরপুর শহর সমাজ সেবা অফিসের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্স এর প্রশিক্ষক সাজিবুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com