
আশরাফুজ্জামান, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জ) : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। সোমবার রাত ৮ টার সময় মুকসুদপুর উপজেলার সালিনা বক্সা নামক স্থানে অঞ্জাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মুকসুদপুর থানায় ফোন দিলে খবর পেয়ে মুকসুদপুর থানার এস আই মোক্তার হোসেন এর নেতৃত্বে ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে লাশের মোবাইলের নাম্বরে ফোন দিয়ে লাশের পরিচয় নিশ্চিত করা হয়।
দুর্ঘটনায় নিহতের নাম মহিতুর রহমান। তার পিতার নাম মিজানুর রহমান তালুকদার। গ্রামের বাড়ি কুটি বাড়ি, থানা মোড়লগঞ্জ, জেলা বাগের হাট। সে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন। তার ব্যবহার কৃত হোন্ডা ব্র্যান্ডের লিভো মডেলের গাড়ি যার নাম্বার গোপালগঞ্জ হ ১১৭৯৫৩।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com