
আবু রায়হান রিপন, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় সরকারি বই বিক্রির অভিযোগ, শিক্ষা কর্মকর্তাকে শোকজ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ লক্ষাধিক টাকা দামের সরকারি পুরাতন বই গোপনে সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি দেখিয়েছে শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম।
সম্প্রতি এ খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ওই শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শোকজের বিষয়টি জানানো হয়। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলামকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, বইগুলো বিক্রির ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ লক্ষাধিক টাকা দামের অব্যহৃত মজুদ বই গোপনে সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠে। গত রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাব-রেজিস্ট্রার অফিস ভবনের স্টোর রুম থেকে ও অন্যান্য গুদাম থেকে পুরাতন বইগুলো একাধিক ট্রাকে ভর্তি করার সময় ঘটনাটি জানা জানি হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com