
শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ থেকে : তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচারাভিযান। সুনামগঞ্জ জেলার তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্থানে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে।বুধবার বিকেলে উপজেলা সদর জহুর চত্বর,পূর্ববাজার,মধ্যবাজার ও পশ্চিমবাজার এলাকাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর এ সচেতনতা অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি রাস্তায় চলাচলকারী পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেন।
এ সময় তাঁহার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা,সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com