
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল দারুল কোরআন মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠিত । শনিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় চাটখিল দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছবক ও দোয়ার অনুষ্ঠান চাটখিল দক্ষিণ বাজারে বিসমিল্লাহ টাওয়ারে প্রতিষ্ঠিত মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ।
বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.বশির উল্লাহ,কড়িহাটি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন, শিক্ষক ও সাংবাদিক দিদারুল আলম,শিক্ষক আনোয়ার হোসাইন, মুফতি হাবিবুর রহমান, সমাজ সেবক আবু সাইদ, রুবেল গাজী।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com