
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ মানুষের কল্যাণে সৎ ও যোগ্যতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব- মো. মোশারফ হোসেন (সোহান) । চাটখিল উপজেলার , ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ফাওড়া ও হরিপুর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোশারফ হোসেন (সোহান)।
আপেল মার্কার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এ প্রার্থী বলেছেন, মানুষের কল্যাণে সৎ ও যোগ্য জনপ্রতিনিধির মাধ্যমে সমাজের তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব মানুষের পাশে থেকে সেবা করার মূল লক্ষ। মো. মোশারফ হোসেন (সোহান) বলেন, ১নং ওয়ার্ডবাসীর পাশে থাকার জন্য এবং ন্যায়নীতি প্রতিষ্ঠিত করার জন্য মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি বলেন, আমি কোন কিছু পাওয়ার জন্য মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করিনি।
মো. মোশারফ হোসেন (সোহান) বলেন ১নং ওয়ার্ড বাসীর সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ নির্বাচনে আল্লাহর রহমতে জয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com