
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক ডিজিটাল বাংলাদেশ দিবস রোববার সকালে পালিত হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহীম এমপি বলেন, বর্তমান সরকারের অন্যতম একটি প্রধান সাফল্য ডিজিটাল বাংলাদেশে রূপান্তর। ডিজিটাল বাংলাদেশ হওয়াতে তথ্য আদান-প্রদান, দেশ-বিদেশ থেকে অর্থ প্রেরন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে। যেসব কাজ আমাদের করতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতো তা বর্তমানে ঘরে বসে অল্প সময়ে করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com