
খন্দকার আছিফুর রহমান/ সৈয়দ রমজান : মির্জাপুরে মরহুম আলী হোসেন মোড়ল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নড়াইলের মির্জাপুর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মরহুম আলী হোসেন মোড়লের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শুক্রবার সন্ধায় মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বাজারস্থ চান্দিতে সকল বণিকদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
মির্জাপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি খন্দকার জান্নাত আলী কালু এর সভাপতিত্বে এবং সহ সভাপতি স.ম আর ফয়সালের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং মির্জাপুর বাজার বণিক সমিতির মাননীয় প্রধান উপদেষ্টা শেখ আনিসুল ইসলাম।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন- ১২নং বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও মির্জাপুর বাজার বণিক সমিতির মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মো: আক্তার হোসেন কিংকু, মির্জাপুর বাজার বণিক সমিতির উপদেষ্টামন্ডলীর সম্মানীত সদস্য খান মানোয়ার হোসেন এবং উপদেষ্টামন্ডলীর সম্মানীত সদস্য কাজী বেনজীর আহমেদ।
আরো উপস্থিত ছিলেন মির্জাপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি শেখ মানোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের সদস্য ও বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মঈন উদ্দীন সহ অন্যান্য কার্যনির্বাহী নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা মির্জাপুর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মরহুম আলী হোসেন মোড়লের বর্ণাঢ্য ব্যবসায়ী জীবনের পথচলা, ব্যবহার, সততা ও নীতিগত দিক নিয়ে বিষদ আলোচনার মাধ্যমে তাঁকে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন। এবং মরহুম আলী হোসেন মোড়লের আদর্শ নিয়ে সকলকে ব্যবসা করার পরামর্শ দেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: আনারুল গাজী। এরপর উপস্থিত শত শত বণিক সদস্যদের মাঝে তবারকের খিচুড়ি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com