
তরফদার মামুন, মৌলভীবাজার থেকে: শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন। শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন। নিহত যুবক মৃত্যুর আগ মুহূর্তে সে তার নাম শরীফ বলে জানায়।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গ শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে। সে উপজেলার শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার আলমগীর হোসেনের পুক্র সজিব গংরা তাকে ছুরিকাঘাত করেছে।
শরীফ মৃত্যুর আগে দেয়া তার জবানবন্দি রেকর্ড করেন স্থানীয় এক সাংবাদিক। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স এসে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com