
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি : চাটখিলে পরিবহন শ্রমিকদের মাঝে ২৫লাখ টাকা বিতরন করেছেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শুক্র ও শনিবারে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার ২হাজার ৫শত সিএনজি, অটোরিকশা চালাক এবং দোকান কর্মচারিদের মাঝে জনপ্রতি ১হাজার টাকা করে ২৫লাখ টাকা বিতরন করেছেন।
গত শুক্রবার ৯টি ইউনিয়নে এবং গতকাল শনিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে পৌরসভার শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরনের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
এই উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক বেলায়েত হোসেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com