
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলবে সোলাইমান প্রধানের ইন্তেকালে শোক প্রকাশ। মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলাইমান প্রধান ১০ জুলাই রোজ শনিবার সকাল ০৬ঃ৩০ মিনিটের সময় অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)! মরহুমের জানাজার নামাজ শনিবার পবিত্র আসরের নামাজের পর বহরী নেছার আড়ং বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাযায় নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com