
মো: হাসেম : ভাসানচর থেকে পালানোর সময় রোহিঙ্গাসহ আটক ৭। নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় পাঁচ রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১০ জুলাই) রাতে ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হচ্ছেন, ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮)।
এসময় নৌকার মাঝি (দালাল) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিনকেও (২৮) নৌকাসহ আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com