
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে অসামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আটক ৪ যুবক-যুবতী। নোয়াখালীর কবির হাটে দুই যুবতী ও দুই যুবককে অসামাজিক কার্যকলাপ করার সময় আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভূঞার হাট সংলগ্ন কলিম উদ্দিন বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো: শিহাব (২৫), কবিরহাট পৌরসভার শ্রীনদ্দী গ্রামের মান্নানের ছেলে সুমন (২৬), বাটইয়া ইউনিয়নের ইব্রাহীমের মেয়ে বিবি কুলসুম (২৮), কক্সবাজারের রামু এলাকার মো: আসমা (২০)।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্থানীয়রা বাড়ির ভিতরে বহিরাগত লোক এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ তারা দীর্ঘ দিন থেকে বাইর থেকে লোক এনে বাড়ির ভিতরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পাহারা দিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com