
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ হাতিয়ায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৯ জুলাই) উপজেলার বয়ারচরের টাংকির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর দরবেশ গ্রামের মৃত মো. শাহ আলমের ছেলে মো. আব্দুর রব (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও মো. রবিন (২৪)।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদে অভিযান চালিয়ে তিন জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক (সাউন্ড গ্রেনেড) ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়েন। পরে কোস্টগার্ডও আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড গুলি করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com