
মো: রফিকুল ইসলাম, নড়াইল থেকে : নড়াইলের শেখহাটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন। নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কঠোর লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত ৩৫৬ হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে নগদ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার (৩৫৬০০০) টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জুলাই) শেখহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে এ অর্থ বিতরন করেন শেখহাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বুলবুল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার বাবু দেবদাস কর, শেখহাটি পুলিশ ফাঁড়ির আইসি এস আই খাইরুল ইসলাম, টুআইসি এএস আই মোঃ টিটু, এএস আই সোহরাব হোসেন, পরিষদ সদস্য বোরহান সহ পরিষদের সকল সদস্য, মহিলা সদস্য, পরিষদের সচিব, সাংবাদিক গন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com