
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ) চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তৎপরতা। গত ১ লা জুলাই থেকে বর্তমান করোনা পরিস্থির ভয়াবহতার কারনে সারা দেশে ০৭ দিনের জন্য কঠোর লক ডাউন ঘোষনা করে সরকার৷ সরকারের ঘোষিত দেশের জনগনের কল্যানের জন্য লক ডাউন যথাযথ ভাবে পালন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একনিষ্ঠ দায়িত্ব পালন করছে। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলাতেও একই অবস্থা লক্ষনীয়।
কিন্তু দুঃখের বিষয় সাধারন জনগন করোনা ভাইরাসের প্রতি এতটাই উদাসীন যে, প্রশাসনীয় সদস্যরা তাদের মহড়া দিয়ে একদিক দিয়ে যায় অপরদিক দিয়ে তারা নিজ খাম খেয়ালিতে কাজ করে, জড়ো হয়ে গল্পে মাতে, কোথাও আবার দোকান-পাট খোলা রেখে দোকানদারি করতে মশগুল হয়৷ পুনরায় আইনশৃঙ্খলা সদস্যদের আসার খবর পাওয়া মাত্রই সাটার বন্ধ করে ক্রেতা ও বিক্রেতারা দোকানেই চুপ করে বসে থাকে৷ তারা কোন না কোন ভাবে পূর্বেই টের পেয়ে যায় কখন আসছে আইন সহায়তা কারি সদস্য। এদিকে লক ডাউনে ফলে বিপাকে পরেছে সাধারন, নিম্ন বিত্ত ও খেটে খাওয়া মানুষগুলো। তারা রুজিরোজগার করতে পারছেনা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com