
সৈয়দ মমিনুর রহমান, সাতক্ষীরায় একদিনে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু। সীমান্ত জেলা সাতক্ষীরায় গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদিকে, জেলায় গেলো তিন সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। একই সঙ্গে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন।
সোমবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৩২৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com