
মীর দিনার হোসেন : জনসংযোগ কর্মকর্তাদের মিডিয়া বান্ধব হতে হবে -ড. হাছান মাহমুদ এম.পি। গত ২৭শে জুন ২০২১ইং তারিখে সার্কিট হাউজ রোডে তথ্য ভবন মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ গঠন প্রচার কার্যক্রমে মন্ত্রলায়ের জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বর্তমান নিউ মিডিয়ার প্রেক্ষাপটে জনসংযোগের কাজ কেমন হবে সেটি সবার জেনে থাকা প্রয়োজন এবং সে অনুযায়ী কাজ করার সক্ষমতা অত্যন্ত জরুরী।
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়ার সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন, সাবেক সচিব কামরুন নাহার বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় সকল মন্ত্রলায় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।
আগে সংবাদ পরিবেশনের জন্য জনসংযোগ কর্মকর্তারা একটি প্রেস রিলিজ দিয়ে দিতেন এবং সেটিই যথেষ্ট ছিল কিন্তু এখন তা নয়,পুরো সংবাদ মাধ্যমের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে বলে উল্লেখ করে ড. হাছান মাহমুদ এম.পি বলেন, জনসংযোগ কর্মকর্তারা যদি সংবাদের শর্ট ফিড বা অডিও ভিডিও ক্লিপ তৈরি করে টেলিভিশন চ্যানেল গুলোতে নেট বা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দেয়, সেটা অনেক কার্যকর হবে, এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো ও তাকে দিতে হবে।
তিনি আরও বলেন আমি নিজে গভীর রাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখি, ক্ষেত্র বিশেষ আমার জনসংযোগ কর্মকর্তার সাথে কথা বলি।
তথ্য মন্ত্রী আর ও বলেন, 'আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন মন্ত্রলায়ের অর্জন আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রলায়কে অবহিত রাখা, আমাদের প্রধান তথ্য অফিসারকে দেয়া, বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া। যেহেতু আমাদের দ্বায়িত্ব সরকারের বিভিন্ন কর্মযজ্ঞ প্রচার, মন্ত্রনালয়গুলোর অর্জনের তথ্য পেলে আমরা সরকারের পক্ষ হতে প্রচার করতে পারব। মনে রাখতে হবে প্রচারের জন্য প্রেস ব্রিফিং বা কনফারেন্স এর পাশাপাশি নিবন্ধ প্রকাশ ও গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com