স্টাফ রিপোর্টার : ফকিরহাটে চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার অভিযোগ : বিএমএসএস’র নিন্দা। বাগেরহাটের ফকিরহাটে কাজী ইয়াছিন নামের আইডিতে গতপরশুদিন আট্রাকা গ্রামের পাখি বেগম এর বাড়িতে চাঁদাবাজি করতে যেয়ে ফকিরহাট মডেল থানায় আটক হওয়া শাওন, আরিফ সহ হোতাদের নামে অভিযোগ দায়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে একটা লেখা প্রকাশিত হয়।
সেই সময় হতে প্রায় ৪৮ ঘন্টা উক্ত দুই ব্যাক্তি থানায় আটক থাকার এক পযার্য়ে গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে দুই পক্ষের সমঝোতার ওই দুই ব্যাক্তি কোন এক অদৃশ্য ক্ষমতার বলে ছাড়া পেয়ে যায়। এবং কাজী ইয়াছিন নামক ওইর আইডি থেকে লেখাটিও ভ্যানিশ হয়ে যায়।
পক্ষান্তরে তাদের জায়গায় সাংবাদিক শিহাব উদ্দিন রুবেল এবং নয়ন এর নামে মামলা দায়ের হয় চাঁদাবাজির এ যেন এক অদ্ভুত কান্ড। যাদের সরজমিনে ধরে থানায় দিল তারা বাড়িতে চলে গেলে আর যে সকল সাংবাদিক তাদের ছেলের অপহরণ মামলার নিউজ করেছিল তাদের একজন জেলে। এটা কিভাবে সম্ভব জনমনে পশ্ন উঠেছে?
তাহলে কোন অদৃশ্য ক্ষমতার বলে প্রশাসন সম্পুর্ন মিথ্যা বানোয়াট ঘটনার পরে মামলা নিল এটা নিয়ে চলছে নানা গুঞ্জন।
সচেতন মহলের দাবি প্রকাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
