
মোঃ মাসুদ রানা : যশোরে কার্টুনের ভেতর এক নবজাতক শিশুর লাশ উদ্ধার। যশোর শহরে কার্টুনের ভেতর এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবার বিকেল পাঁচটার দিকে,ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ভৈরব নদের পাড়ে ‘ড্রিমডেল’ নামে একটি বাড়ির পাশে আমগাছের তলা থেকে কার্টুনটি উদ্ধার করে পুলিশ। নবজাতকটি পুরনো কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায় , স্থানীয় লোকজন সেখানে সন্দেহজনক একটি কার্টুন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে যেয়ে কার্টুনটি খুলে তার ভেতর একটি কন্যা শিশুর মরদেহ দেখতে পায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com